• আন্তর্জাতিক

এবার ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের

নেতানিয়াহু বলেন, ট্রাম্প আমাদের কথায় বিভিন্ন দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। তাই, আমি আপনার (ট্রাম্প) কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্রটি মার্কিন প্রেসিডেন্ট গ্রহণ করে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে... এটি খুবই অর্থবহ। এটি একটি মহান সম্মানের।

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির
এদিকে, নৈশভোজের আগে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করছি। এই প্রশংসা কেবল সমস্ত ইসরাইলির নয়, বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক ভক্তের।

এরপর দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের সাথে নেতানিয়াহু এবং সারা থাকা সম্মানের। আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসাথে অসাধারণ সাফল্য পেয়েছি এবং আমি মনে করি ভবিষ্যতে এটি আরও বড় সাফল্য পাবে।
 
উল্লেখ্য, চলতি বছরের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

 

মন্তব্য (০)





image

মসজিদে বোমা হামলা ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্ত...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার প...

image

ইরানের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞ...

image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

  • company_logo