• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত নিলো জর্ডান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (এফআইবিএ)-কে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। 

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, জর্ডান আজ ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে কোনো দল মাঠে নামাবে না। এর ফলে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে ২০-০ তে টেকনিক্যাল জয় পাবে। গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ ব্যবধানে পরাজিত করেছে, অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরেছে।

ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান জর্ডান দলের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলেছেন, "আমি আশা করেছিলাম, জর্ডানিয়ানরা খেলতে আসবে। আমি বিশ্বাস করি, খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু, রাজনৈতিক ক্ষেত্র নয়।"

উল্লেখ্য, সম্প্রতি ইরানের ইসরায়েলে হামলায় জর্ডানের আকাশপথ ব্যবহারের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডান সেনাবাহিনী তা ভূপাতিত করে, যা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

image

‎ভয়াবহ বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশসহ ৮ দেশ, গবেষকদের...

নিউজ ডেস্কঃ বাংলাদেশসহ আটটি দেশের সামনে ভয়াবহ প্রাকৃতিক বিপর...

  • company_logo