• আন্তর্জাতিক

ইসরায়েলকে ‘বাঁচার জন্য বাবার কাছে’ দৌড়াতে হয়েছে: ‍আব্বাস আরাগচি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তি করতে চাইলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অসম্মানজনক ভাষা পরিবর্তন করতেই হবে।

আজ শুক্রবার (২৮ জুন) এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই কোনো চুক্তি করতে আগ্রহী হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বক্তব্য থেকে সরে আসতে হবে এবং কোটি কোটি অনুসারীর অনুভূতিতে আঘাত দেওয়া বন্ধ করতে হবে।’

এই মন্তব্য আসে ট্রাম্পের এক বিতর্কিত বক্তব্যের পর, যেখানে তিনি খামেনিকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জয়ী হয়নি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘যে ‘‘সুপ্রীম লিডার’’ বলে দাবি করেন, তিনি জানেন তার কথাটা মিথ্যা। একজন ধর্মপ্রাণ মানুষ হয়ে তিনি মিথ্যা বলছেন, যা অগ্রহণযোগ্য।’

আরাগচি বলেন, ‘ইরান তার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মূল্য দেয় এবং কখনোই অন্য কারো দ্বারা নিজের ভাগ্য নির্ধারিত হতে দেবে না। ইরানি জাতি তাদের শক্তি দেখিয়েছে, যেখানে ইসরায়েলকে ‘বাঁচার জন্য বাবার কাছে’ দৌড়াতে হয়েছে।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘ভুল ধারণা থেকে যদি বড় ভুলের জন্ম হয়, তাহলে ইরান তার আসল সক্ষমতা দেখাতে পিছপা হবে না—যা সব বিভ্রমের অবসান ঘটাবে। সদিচ্ছা হলে সদিচ্ছা ফিরে আসে, আর সম্মান দিলে সম্মানই পাওয়া যায়।’

এর আগে, ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদু পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার-বাষ্টার বোমা ফেলেছে এবং নাতাঞ্জ ও ইসফাহানের আরও দুটি স্থানে সাবমেরিন-ভিত্তিক ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা ১৫ জুন নির্ধারিত ছিল, কিন্তু এর দুই দিন আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়।

১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাত শেষ হয় ২৪ জুন যুক্তরাষ্ট্র-স্পন্সরকৃত একটি যুদ্ধবিরতির মাধ্যমে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo