• আন্তর্জাতিক

ইরানের মিসাইল হামলা, ইসরায়েলে নিহত ৩

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের মিসাইল হামলায় এবার ইসরায়েলে গুরুতর আহত তিন ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।

এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলজুড়ে তৃতীয় দফা হামলার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এই মিসাইলগুলো ইরান থেকে ছোড়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। কিন্তু যুদ্ধবিরতির বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo