• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান পাল্টা আক্রমণ করলে কী হবে, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান যদি কোনো পাল্টা আক্রমণ চালায়, তবে যুক্তরাষ্ট্র তার চেয়ে ‘অত্যন্ত শক্তিশালী’ জবাব দেবে।

স্থানীয় সময় শনিবার রাতে (২১ জুন) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা আক্রমণ চালায়, তাহলে তা (আজ রাতে) যা ঘটেছে, তার চেয়েও বহুগুণ বেশি শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। ধন্যবাদ! — ডোনাল্ড জে. ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস।’

এর আগে, ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি—এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি অপেক্ষা করছে, যা গত আট দিনে দেখা ঘটনার চেয়েও ভয়াবহ হবে

ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমাদের এখনো অনেক টার্গেট বাকি রয়েছে। আজকের লক্ষ্যটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তবে আমরা বাকি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানব— নিখুঁততা, গতি ও দক্ষতার সঙ্গে।’

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo