ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে ‘ইতিহাস পরিবর্তনকারী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (২২ জুন) ভোরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।
নেতানিয়াহু বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে আপনার সাহসী সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের ন্যায়সঙ্গত শক্তি ইতিহাস বদলে দেবে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি প্রায়ই বলি: ‘শক্তির মাধ্যমে শান্তি’। আগে আসে শক্তি, তারপর আসে শান্তি। আর আজ রাতে, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্র দারুণ শক্তির সঙ্গে কাজ করেছে।’
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফোর্ডো, নাতানজ ও ইসফান এলাকায় পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা, ফোর্ডো, নাতানজ ও ইসফানে অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...
নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...
নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

মন্তব্য (০)