• আন্তর্জাতিক

ইসরায়েলের ২ অঞ্চলে ইরানের সফল ড্রোন হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দুটি ইরানি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ও দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এটি এক বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী ড্রোন আক্রমণ সফলভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে।

উত্তর ইসরায়েলের জর্ডান সীমান্তের কাছে বেইত শিয়ান শহরে একটি দুইতলা বাড়িতে একটি ড্রোন আঘাত হানে। ঘটনাস্থলের ছবিতে বাড়ির এক পাশে বিশাল গর্ত, জানালা ও দরজা উড়ে যাওয়া অবস্থায় দেখা যায়। বাড়ির আশপাশ ধ্বংসাবশেষ ও ধুলোবালিতে ঢেকে গেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি, তবে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছে।

দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা জায়গায় আঘাত হানে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী আরও জানায়, ইরান থেকে ছোড়া প্রায় ছয়টি ড্রোনের মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে, তবে কিছু ড্রোন দক্ষিণ ইসরায়েলের আরাভা মরুভূমি এবং দখলকৃত গোলান মালভূমি এলাকাতেও প্রবেশ করেছিল।

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রথম হামলা শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে ১ হাজারের বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo