• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হামলা চালাতে ইরানকে জোরালো সমর্থন এরদোয়ানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীসহ বহু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর জবাবে ইরানের পাল্টা হামলাকে জোরালো সমর্থন দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

বুধবার (১৮ জুন) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। এরদোয়ান বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান বৈধ আত্মরক্ষায় নিযুক্ত রয়েছে। তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং যেসব হামলা চিকিৎসাকর্মী, সংবাদ সংস্থা ও আবাসিক এলাকাগুলোকে টার্গেট করেছে। এই হামলাগুলো সংঘটিত হয়েছে সেই সময় যখন ইরানি পারমাণবিক আলোচনা চলছিল।’

‘ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানের অধিকার সম্পূর্ণ বৈধ, ন্যায্য ও আন্তর্জাতিক আইনে অনুমোদিত’ উল্লেখ করে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইসরায়েল, যার পারমাণবিক অস্ত্র আছে এবং যে দেশটি কোনো আন্তর্জাতিক আইন মানে না, আলোচনা শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।’

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo