• আন্তর্জাতিক

ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার রাখেঃ মারিয়া জাখারোভা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি এখন আর কেবল সম্ভাব্য নয় বরং বাস্তব ও কার্যকরী এক বিপদে রূপ নিয়েছে। যা শুধু ওই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য হুমকি তৈরি করছে।

স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, ‘এটি এখন কেবল উত্তেজনা বাড়ানোর বিষয় নয়, বরং সরাসরি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার রাখে—আগে যেমন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

গত ১৩ জুন রাত থেকে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালু করে, যার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি। এর পরপরই ইরান পাল্টা হামলা চালায়। এরপর কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলতে থাকে।

উভয় পক্ষই হতাহতের কথা স্বীকার করেছে এবং নিজ নিজ ভূখণ্ডে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত জানানো হয়েছে যে ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত।

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo