ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক অস্ত্র কমে যাওয়ায় ইরান থেকে আসা দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা কমে যাচ্ছে ইসরায়েলের। এতে দেশটি হুমকির মুখে পড়বে।
যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই ইসরায়েলের এই সক্ষমতার সংকট সম্পর্কে জানে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ।
তবে যুক্তরাষ্ট্র স্থল, নৌ ও আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে আসছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গোলাবারুদ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...
নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...
নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

মন্তব্য (০)