• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার কথা বলেছেন। বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, এবার ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে টার্গেট করে হামলা চালাচ্ছে মার্কিন মদদপুষ্ট ইসরায়েল।

ষষ্ঠ দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল সংঘাত। টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নির্ঘুম একেকটি রাত কাটছে দুই দেশেরই নাগরিকদের। এরই মধ্যে ইরানের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার, গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল। 

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই কেন্দ্রটিকে। গত বছরের অক্টোবরেও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই ক্ষেপণাস্ত্র কারখানাটি।

এদিকে ইরানে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশসীমা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

অবশ্য এখন পর্যন্ত ছাড় দিয়ে কথা বলেনি ইরানও। ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর মাধ্যমে এতদিন ইসরায়েলের দম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা আয়রন ডোমসহ সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নজিরবিহীনভাবে নাড়িয়ে দিয়েছে দেশটি।    

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজি-ফার্সি ছাড়াও হিব্রু ভাষায় ইসরায়েল ও তাদের মিত্রদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সেখানে তিনি লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো। সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমাদের। ইহুদিবাদীদের কোনও দয়া দেখাবো না আমরা।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo