• আন্তর্জাতিক

২০ মিনিটে ইসরায়েলে ৩০ ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে ইরানের অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। আজ বুধবার (১৮ জুন) এ তথ্য জানায় জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ।

মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, পরপর এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন লেগে যায়।যার ফলে অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুন সরাসরি আঘাতের ফলে লেগেছে না কি কোনো ধ্বংসাবশেষ পড়ে লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এ হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন-এর ১১তম ধাপ পরিচালিত হয়েছে। ইরানি বাহিনী অধিকৃত অঞ্চলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে।

মন্তব্য (০)





image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

১

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

২

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৩

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৫

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

  • company_logo