• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান দাবি করেছে যে তারা তাবরিজ শহরে ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নুর নিউজ জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাবরিজ শহরে এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

অন্যদিকে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এর আগেও ইসরায়েল ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ২২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।

অপরদিকে, ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এর জবাবে গত দু'দিন ধরেই তেহরান দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে এবং দুই শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo