• আন্তর্জাতিক

ইরানের সমর্থনে গাজা থেকেও ইসরায়েলে রকেট হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকেও রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। এ অবস্থায় গাজার চারপাশে সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতির বরাতে শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এদিন দুটি রকেট একটি খোলা জায়গায় পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে আইডিএফ। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েল ও ইরানের মধ্যে রাতভর তীব্র হামলা পাল্টা হামলার পর গাজা থেকে এই  রকেট হামলা চালানো হয়।

এদিকে ইসরায়েলে হামলার জন্য ইরানের প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না, তা প্রমাণ করে দিয়েছে ইরান।

রিশেক বলেন, ইসরায়েলকে শক্ত জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে, কোনো ঔদ্ধত্যই বিনা জবাবে পার পায় না, কোনো আগ্রাসনই শাস্তি ছাড়া পার পায় না।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠিকই ভূখণ্ডটির ভেতরে ঢুকে সফলভাবে লক্ষ্যভেদ করেছে। ইসরায়েলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর তা হলো, যে–ই হামলা করুক, তাকে মূল্য চুকাতে হবে।

 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo