• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইরান-ইসরায়েলকে যে প্রস্তাব দিলেন পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানি ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার পর ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ক্রেমলিন জানায়, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন। আলোচনায় তিনি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে পুতিন বলেন, ‘ইসরায়েল-ইরান উত্তেজনা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা জরুরি।’

তিনি ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ পথে নিষ্পত্তির ওপর জোর দেন এবং রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করতে প্রস্তুতির কথা জানান।

এর আগে, নেতানিয়াহুর দপ্তর জানিয়েছিল, তিনি পুতিনকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলাপের সময় পুতিন ইসরায়েলি হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মস্কো ইসরায়েলের এই আগ্রাসনকে জোরালোভাবে নিন্দা করে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo