• আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত এক ছবি নিয়ে তোলপাড়

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে চালানো ইসরায়েলের অতর্কিত হামলায় অংশ নেয় ২০০টি যুদ্ধবিমান। এ হামলায় জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য বলছে ভিন্ন কথা।

 শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ছবি ও তথ্য অনুযায়ী, ইরানের ওপর চালানো হামলায় যুক্তরাষ্ট্রে নির্মিত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। 

এই হামলায় অংশ নেয় প্রায় ২০০টি যুদ্ধবিমান, যা ইসরায়েলের মোট যুদ্ধক্ষম বিমানবহরের প্রায় ৬০ শতাংশ।

ইসরায়েল জানিয়েছে, তাদের এই ব্যাপক আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ৩৩০টি মিসাইল ও বোমা নিক্ষেপ করা হয়েছে।

আন্তর্জাতিক কৌশলবিষয়ক গবেষণা সংস্থার ‘মিলিটারি ব্যালান্স ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। এই হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে।

সবচেয়ে আধুনিক ও স্টেলথ ক্ষমতাসম্পন্ন ৫ম প্রজন্মের এফ-৩৫ জেটের ৩৯টি ইসরায়েলের বহরে রয়েছে। এ ছাড়াও ইসরায়েল ৭৫টি বিভিন্ন মডেলের এফ-১৫ এবং প্রায় ২০০টি এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে, যা মূলত যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন ও বোয়িং নির্মিত।

এই আক্রমণ ইঙ্গিত দেয়, ইসরায়েল শুধু প্রযুক্তিগত নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও যুক্তরাষ্ট্রের ওপর কতটা নির্ভরশীল।

মন্তব্য (১)





image
image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

১

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

২

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৩

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৫

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

  • company_logo