ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ মে) দেশটির কানো প্রদেশের গারুন মালম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক নাইজেরিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই বাসের সঙ্গে অন্য কোনো গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেনি। হয়তো অতিরিক্ত গতি কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাকি গাড়িগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
নাইজেরিয়ার ওগুন প্রদেশে জাতীয় ক্রীড়া উৎসব শেষ করে ৩১টি বাস কানো প্রদেশে ফিরছিল। একটি বাসে যাত্রীসংখ্যা ছিলো ৩৭ জন। তাদের মধ্যে বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।
স্থানীয় সময় সকাল ৮টায় গারুন মালমে পৌঁছালে ডাকা সালে নামক ব্রিজ থেকে বাসটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। বাকি দুজন মারা যান কুরা সাধারণ হাসপাতালে।
এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। তিনি বলেছেন, ‘তারা ছিল আমাদের জাতির সেরাদের মধ্যে অন্যতম, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।’
নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...
নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...
নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

মন্তব্য (০)