• আন্তর্জাতিক

আরেক পাকিস্তানি এয়ারলাইনস পেলো বাংলাদেশে ফ্লাইটের অনুমতি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়ালকে’ সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করে বেবিচকের দায়িত্বশীল সূত্র।

সূত্রে জানা যায়, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে তারা। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা। 

পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। কিন্তু যাত্রীসংখ্যা কমে যাওয়া ও আর্থিক ক্ষতির অজুহাতে ওই বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়।

২০১৫ সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে পিআইএর ঢাকা স্টেশনের ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে তাকে পাকিস্তানে ফেরত পাঠায় বাংলাদেশ পুলিশ। ওই ঘটনার পর পিআইএর ঢাকার কার্যালয়ে কয়েক দফা তল্লাশি চালানো হয়। এরই জেরে প্রতিষ্ঠানটি ঢাকার সঙ্গে তাদের ফ্লাইট চালানো বন্ধ করে দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo