• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানিদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।  খবর সামাটিভির। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ‘

ট্রাম্পের মতে, ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে।  তিনি বলেন, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এরা (ভারত ও পাকিস্তান) ছোট শক্তি নয় - তারা প্রধান পারমাণবিক শক্তি। ‘

তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন।  তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে।  যোগাযোগ চলছে। ‘

ট্রাম্প বলেন, ‘তারা (পাকিস্তান) আমাদের সাথে বাণিজ্য করতে চায়। ‘

তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে।

ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’

তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান।  তার ভাষায়, ‘আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সাথে যোগাযোগ করতে বলেছি। ‘

মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন।  তিনি বলেন, 

‘আমরা উভয় দেশকে বলেছিলাম, আমাদের বাণিজ্য করা উচিত। ‘

একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী।

এছাড়া রাশিয়াকে সতর্ক করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে আমরা রাশিয়ার ওপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব। ’

আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,  ‘এটি সবচেয়ে বড় সাফল্য - এটি স্বীকার করা উচিত। ’

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo