• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন কিম জং উন!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মহড়ার ভিডিওতে দেখা গেছে, উত্তর কোরিয়ার ট্যাংকগুলো অসমান ও বালুময় এলাকায় কৌশলগতভাবে চলাচল করছে, আর কিম জং উন তার চেনা লেদার কোট ও কালো প্যান্টে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন। তার পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ স্টাফ ও জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালকসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। মহড়ায় ট্যাংক গুলির দৃশ্য দেখতে দেখতে কিম একপর্যায়ে দূরবীন দিয়ে নজর রাখেন।

এই মহড়ায় শারীরিক কসরত, নৌ ও বিমান মহড়া অন্তর্ভুক্ত ছিল। ভিডিওতে দেখা যায়, সৈন্যরা রাবারের নৌকা থেকে নামছেন এবং সৈকতের দিকে দৌঁড়াচ্ছেন, কেউ কেউ হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামছেন।

কিম বলেন, প্রশিক্ষণ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এখন বদলাচ্ছে এবং এর লক্ষ্য হলো ‘নির্ভুল সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতি’ এবং অস্ত্র ব্যবস্থার ‘যুদ্ধ সক্ষমতা ও কার্যকারিতা’ বাড়ানো।

তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুতি নিতে হবে এবং এর অংশ হিসেবে প্রশিক্ষণে ‘আইটি সিস্টেম ও বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক ব্যবস্থা’ অন্তর্ভুক্ত করতে হবে।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo