ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দুটি বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া পাকিস্তানের সীমান্তবর্তী একাধিক শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে- শ্রীনগর, জম্মু, অমৃতসর, চন্ডিগর এবং তিনটি সীমান্ত এলাকা।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে। অন্যদিকে ইন্ডিগোও জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট বাতিল করেছে।
মঙ্গলবার (১৩ মে) পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুই বিমান সংস্থা।
এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার। তবে গতকাল থেকে এসব বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও এরই মধ্যে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে গোলাগুলির কোনো খবর শোনা যায়নি। সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, তারা ভারতশাসিত কাশ্মীরের সাম্বা সেক্টরে একটি সন্দেহজনক ড্রোন দেখতে পায়। পরে কিছুক্ষণের মধ্যে সেটি আবার মিলিয়ে যায়।
নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...
নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...
নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

মন্তব্য (০)