• আন্তর্জাতিক

নিজের ধর্ম অবমাননা করে ভাষণ, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামকে পৌরাণিক এবং কাল্পনিক ব্যক্তিত্ব চরিত্র বলে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। দেবতা প্রভু রামকে অবমাননা করে এমন বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় তার রাজনৈতিক দল কংগ্রেসও আছে। 

সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সোমবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে মামলাটি দায়ের করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গত ২১ তারিখ বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রভু রামকে তিনি পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করে মন্তব্য করেছেন। তার এই ঘৃণাপূর্ণ মন্তব্য সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে। 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আইনজীবী হরিশঙ্কার পাণ্ডে বলেন, তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শুনানির জন্য ১৯ মে দিন ধার্য করেছে।

তিনি বলেন, ভারতের দণ্ডবিধি ভারতীয় নয়া সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫১ এবং ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ১৯ মে আদালতে হাজির থাকার জন্য ইতোমধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বেনারস শাখার সভাপতি অজয় রায়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo