• লিড নিউজ
  • আন্তর্জাতিক

২৪ ঘণ্টা না যেতেই ভারত-পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পেহেলগাম ইস্যুতে টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই এবার ভারত-পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, আগ্রাসন যে থামানো উচিত, সেটি দুই দেশের নেতারা বুঝতে পারায় আমি গর্বিত। 

‘এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য। দুদেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’

পাকিস্তানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনে ভারতের কড়া বার্তা
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে দুই দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তিনি আরও লিখেছেন, এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। 

তবে, কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo