• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে টানা ১২ দিনের মতো পাক-ভারত সেনাদের গোলাগুলি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় টানা ১২ দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দু’দেশ। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি

এর আগে টানা গুলিবর্ষণ চললেও সোমবার দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু অবস্থা আরও অবনতির দিকে। যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দু’দেশ। সংকট নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এনডিটিভি বলছে, উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা শুরু হলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২তম রাত ধরে সীমান্তের ওপারে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে পাকিস্তানের গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo