• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার কাশ্মীরে হামলার নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল, যা জানা গেল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পাহালগামে সংঘটিত হামলার সময় পর্যটকদের অসহায়তার একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, পুরুষ, নারী ও শিশুদের একটি দল বৈসারান উপত্যকার মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি কাশ্মীরি পোশাকের দোকানের চারপাশে জড়ো হয়ে রয়েছে। আর দূর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এখন পর্যন্ত ভারতীয়  হামলাকারীরা মূলত পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হামলার পর থেকে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেগুলোতে আতঙ্কিত পর্যটকদের অসহায়তা এবং সাহসী স্থানীয়দের মানবিকতা ও বীরত্বের দৃশ্য উঠে এসেছে। অনেক স্থানীয় প্রাণের ঝুঁকি নিয়ে পর্যটকদের উদ্ধার করেছেন।

যিনি একমাত্র নিহত স্থানীয়, তিনি ছিলেন একজন ঘোড়ার মালিক ও পর্যটকদের গাইড। হামলার সময় তিনি নিজের দেহ দিয়ে একজন পর্যটককে রক্ষা করার চেষ্টা করেন এবং তখনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এই ঘটনার পর সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ-সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অনির্দিষ্টকালের জন্য সিন্ধু পানি চুক্তি স্থগিত, অটারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল।

যদিও এখনো পর্যন্ত সামরিক অভিযানের বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি, তবে এটি সম্ভাবনার বাইরে নয়। গত সপ্তাহে ভারতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি আলোচনা না হলেও, কড়া অবস্থানের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়।

মন্তব্য (০)





image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

image

মোদি জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, ...

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপল...

image

মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২

নিউজ ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনে...

image

‎ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক স...

নিউজ ডেস্কঃ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলা ক্রমেই বাড়তে থাকা...

image

নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট...

  • company_logo