• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শর্ত লঙ্ঘন করে ফের ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনী ফের সংঘর্ষবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ রোববার (২৭ এপ্রিল) সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য হিন্দুর। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শুরু করে টানা তৃতীয় রাত পাকিস্তান ‘উসকানিমূলক গুলিবর্ষণ’ চালিয়েছে। ‘দ্য হিন্দু’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা এ ঘটনার যথাযথ এবং কার্যকর জবাব দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৬-২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনা পোস্টগুলো থেকে টুটমারিগালি ও রামপুর সেক্টরের বিপরীতে এলওসি বরাবর ছোট অস্ত্র থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়।

তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সৈন্যরা উপযুক্ত ছোট অস্ত্রের গুলিতে যথাযথ জবাব দিয়েছে।

মন্তব্য (০)





image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

১

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

২

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৩

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৫

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

  • company_logo