• সমগ্র বাংলা

লালমনিরহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ-- এই স্লোগানে লালমনিরহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে ও লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডঃ মোঃ আব্দুল মোমেন। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।

দুদকের এ গনশুনানিতে জেলায় কর্মরত ৩৩টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০৬টি অভিযোগ জমা পড়েছে। এবং সেবা দানকারী প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতার উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দুদকেরও দূর্নীতি রয়েছে।আপনারা সেটিও ধরে দিবেন।আমরা ব্যবস্থা নিব। তিনি আরো বলেন,অনেক কর্মকর্তা সৎ, ভালো কিন্তু কাজ করেন না।এটিও কাম্য নয়। ৫আগষ্টের পরবর্তী ডঃ ইউনুসের সরকার দূর্নীতিমুক্ত সরকার।আগে তো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো। দূর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই।

এতে আরো বক্তব্য রাখেন দুদকের রংপুর বিভাগীয় পরিচালক তালেবুর রহমান,পুলিশ সুপার তরিকুল ইসলাম,দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo