• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আওয়ামীলীগের মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে কাঁচপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মিছিল হয়। গত বছরের ৫ আগস্টের পর সোনারগাঁ এটাই আওয়ামীলীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ মাধ্যম ‘টেলিগ্রামে’ সংলাপ অনুষ্ঠিত হয়। তাঁর নির্দেশনা অনুসারে আজ সকালে কাঁচপুর মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে কাঁচপুর এলাকায় বিক্ষোভ করছেন। ওই বিক্ষোভ থেকে স্লোগান দেওয়া হয়- ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’। 

জেলা আওয়ামী লীগের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান বলেন,  ঝটিকা মিছিল করছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে অভিযান পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo