• সমগ্র বাংলা

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দখলের অভিযোগ বীর মুক্তিযোদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তারই সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে। গত ১৩ নভেম্বর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

জামালপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকার মৃত মোজাফফর সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের (৭৫) সাথে তার সহোদর ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (৬০) দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

গত ২০১৯ সালের ৯ জানুয়ারি রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন তার মেয়ে ইসরাত জাহান শায়লার (৪২) নামে ৭৫ শতাংশ জমি হস্তান্তর ও দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে তার মেয়ে ইসরাত জাহান শায়লা নামজারী করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গায় মৌসুমি শাকসবজি চাষাবাদ এবং কলা, বেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখলে রয়েছেন তিনি।

কিন্তু ওই ৭৫ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ জমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছিলো ইসরাত জাহান শায়লার চাচা ও বীর মুক্তিযোদ্ধার সহোদর ভাই ও ভাতিজা। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।  

বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১৩ নভেম্বর সকালে আমার সহোদর ছোট ভাই মোস্তাফিজুর রহমান ও তার ছেলে তানবীদ (৩৫) সহ তাদের লোকজন ওই জমিতে প্রবেশ করে এবং ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভেকু চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে তারা মারধরের জন্য তেড়ে এলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে। এছাড়া জমিতে গেলে বা একা পেলে খুন করে লাশ গুম করে ফেলবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকিও দিয়েছে তারা।

বীর মুক্তিযোদ্ধার মেয়ে ইসরাত জাহান শায়লা জানান, আমার বাবা আমাকে ৭৫ শতাংশ জমি লিখে দিলে পরবর্তীতে আমি বাবাকে ১০ শতাংশ জমি লিখে দেই। কিন্তু ওই জমিতে আমার চাচার নিজের কোন জমি না থাকলেও তিনি তার সুবিধামত রাস্তার পাশের জায়গা জোরপূর্বক দখল করেছেন। আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি ও গাছ কেটে ফেলেছেন। এ বিষয়ে আমার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমিও জমির মালিক। আমার বড় বোনের জমি থেকে মাটি কেটে আমি আমার জমিতে ফেলেছি। এই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে।

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মকবুল হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করে আসি। পরবর্তীতে আমরা সদর থানার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি, জমি সংক্রান্ত বিরোধে সমাধান পেতে তাদের আদালতের স্বরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।

মন্তব্য (০)





image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

image

প্রবাসীর বাড়িতে অভিযান, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে ওস...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এক সৌদিপ্রবা...

image

সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন ঠাকুরগাঁও

৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমি...

image

গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভ্যাক...

image

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, ব...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্...

  • company_logo