• সমগ্র বাংলা

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পৌর সদরের কাজীপাড়া মহল্লায় ‘চাটমোহর পৌর পার্কের’ উদ্বোধন করা হয়েছে। শিশুদের বিনোদন, অবসরযাপন ও নাগরিকদের জন্য একটি নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে পার্কটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মজিবুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, উপজেলা প্রকৌশলী মো. এজাজুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি, চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী, লাইসেন্স পরিদর্শক বাকি বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ দুলাল এবং চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাইজুল। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পার্কটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। শিশুদের সাঁতার শেখার জন্য সুইমিংপুলের ব্যবস্থা করার বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। পার্ক নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি ভালো কাজের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী জানান, কাজীপাড়া মহল্লায় সরকারি প্রায় ৪৫ ফুট প্রস্থ ও ৬০০ ফুট দৈর্ঘ্যের জায়গায় প্রাথমিকভাবে ৭ লাখ টাকা ব্যয়ে পার্ক নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। বিদ্যমান গাছপালা সংরক্ষণ করে শিশুদের উপযোগী করে পার্কটি গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে এখানে পাবলিক লাইব্রেরি, হাঁটার পথ, ক্যাফে, সুইমিংপুল, জিমনেসিয়াম এবং প্রবীণ নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, চাটমোহরবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে পৌরসভার উদ্যোগে এ পার্ক নির্মাণ করা হচ্ছে। একটি নান্দনিক ও পরিবেশবান্ধব পৌর পার্ক গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী পার্কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে এটি শিশু-কিশোরদের বিনোদন, পরিবারের অবসরযাপন এবং প্রবীণদের সময় কাটানোর একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে।

মন্তব্য (০)





image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

১

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

প্রবাসীর বাড়িতে অভিযান, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে ওস...

২

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এক সৌদিপ্রবা...

image

সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন ঠাকুরগাঁও

৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমি...

image

গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভ্যাক...

image

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, ব...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্...

  • company_logo