• সমগ্র বাংলা

প্রবাসীর বাড়িতে অভিযান, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এক সৌদিপ্রবাসীর নির্মাণাধীন ভবন ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, পাঁচ এসআই ও পুলিশের কথিত এক সোর্সসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বান্দরবানের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আলম সাইর।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন শান্ত।মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদিপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালানো হয়। আসামি খোঁজার কথা বলে রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ভবনটিতে ভাঙচুর চালানো হয়।

এ সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, সৌদিপ্রবাসী রিয়াদ প্রায় পাঁচ বছর ধরে ভবনটি নির্মাণ করছেন। তবে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের দাবি, স্থাপনাটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি।এদিকে ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে ফাইতং পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন ফাঁড়ির ইনচার্জ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ছাড়াও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

১

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

image

সেনুয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন ঠাকুরগাঁও

৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমি...

image

গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভ্যাক...

image

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, ব...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্...

  • company_logo