ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী পরিচালক মো: ছবেদুল ইসলাম রনিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশের বিশেষ একটি দল। গ্রেফতারকৃত রনি পত্নীতলা উপজেলার অনন্তপুর গ্রামের মো: গয়েস উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রনি সাভার এলাকায় আত্মগোপনে আছেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা ও পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৩টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছবেদুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পত্নীতলা থানা এবং নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে যার মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। মঙ্গলবার দুপুরে আটককৃত রনিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ থাকে যে, নওগাঁ জেলা ও তার আশেপাশে রনি তার সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শাখা খুলে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বছর দুয়েক আগে গ্রাহকদের সেই জামানত ও লাভের টাকা ফেরত দিতে না পারায় পালিয়ে যান রনি। রনির প্রতারণার ফাঁদে পড়ে শত শত মানুষ তাদের জীবনের শেষ অবলম্বন হারিয়ে পথে বসে। পরবর্তিতে জেলার বিভিন্ন স্থানে প্রতারিত গ্রাহকরা তাদের জামানত ফেরতের আশায় রাজপথে নেমে আন্দোলন করে। পরবর্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর আশ^াসে আন্দোলনরত গ্রাহকরা ঘরে ফিরেন। পরবির্ততে রনির বিরুদ্ধে পত্নীতলা থানায় গ্রাহকরা প্রতারণার মামলা দায়ের করে। প্রতারক রনির গ্রেফতারের খবরে পত্নীতলা এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় জনগণ উল্লাস প্রকাশ করেছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লা...
নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...
পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

মন্তব্য (০)