ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকী আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
সূত্র থেকে জানা যায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে। তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাসের আলমের যোগাযোগ ছিল। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও রয়েছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে জানা গেছে।
নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সে...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার ও ...
নিজস্ব ডেস্ক : উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প ...
নিজস্ব ডেস্ক : রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

মন্তব্য (০)