• সমগ্র বাংলা

জামালপুরে ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল নেতাসহ আহত -৫

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে পূর্বশক্রতার জের ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যুবদল নেতা। আহত হয়েছে আরো ৪/৫ জন।

মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নে সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের সমর্থকদের হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আহতরা।

তাদের অভিযোগ আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তারা জোরপূর্বক তাদের জমিজমা দখল করে রেখেছিল।

সরকার পতনের পর সেই জমি ফেরত চাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গতকাল দুপুরে মহাদান ইউনিয়নের মলদায়ি গ্রামে ডাঃ মুরাদ হাসানের সমর্থক ছাত্রলীগ নেতা ফারুক, রুবেল সাব্বিরের নেতৃত্বে তাদের উপর হামলা করে। তারা কুপিয়ে আহত করে যুবদল নেতা আক্তার হোসেনকে। এতে নওশাদ শেখসহ আরো ৪/৫ আহত হয়।

মারাত্বক ভাবে আহত আক্তারকে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ছাত্রলীগ নেতাদের বাঁধার মুখে চিকিৎসা নিতে না পেরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে প্রতিপক্ষ ফারুক হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া  বলেছেন, জমিজমা নিয়ে বড় ধরণের মারামারি হয়েছে। এই ঘটনায় ফারুকদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo