• সমগ্র বাংলা

জয়পাড়া বাজারে চুরি, প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের সবচেয়ে বড় বাজার জয়পাড়া বাজারে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বাজারের হারুন অর রশিদের দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে তার দোকানে চুরি হয়। সকালে পাশের হোটেলের এক কর্মচারী তাকে মুঠোফোনে ঘটনাটি জানায়। এরপর তিনি দোকানে প্রবেশ করে দেখেন দোকানের দো’তলার গ্রিল কেটে চোর দোকানে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন ব্র‍্যান্ডের সিগারেট, ৩ লাখ টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

এ ব্যাপারে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, খবর পেয়ে বিষয়টি আমি দোহার থানায় একাধিকবার মুঠোফোনে জানিয়েছি। তবে এখনও পুলিশ আসেনি।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo