• সমগ্র বাংলা

চাটমোহরে জি আর চাউল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানে সাড়ে এগারো মেট্রিক টন চাউল বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কমিটিকে না জানিয়ে ভুয়া কমিটি তৈরি করে চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছেন একটি চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অবিলম্বে আত্মসাৎকৃত চাউল বা সমমান টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন, রিপন রহমান, ফায়সাল কবির, এস কে পান্না মামুন, আলহাজ্ব সাদেক আলী সহ অনেকে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo