• সমগ্র বাংলা

ঢাকা-পাবনা মহাসড়কে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা বাস টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের যানজটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছায়। এসময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলছে।

এ সময় শিক্ষার্থীদের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে। কেউ কেউ খণ্ড খণ্ড ভাগ হয়ে সড়কে খেলাধুলা করছেন। এছাড়া নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনো টেকনোলজি হতে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও তারা একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমরা সেখানে আছি। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo