• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ  প্রতিনিধিঃ কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ঊর্মী শিখা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকায় আরও দু'জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঊর্মী শিখা চরশোলাকিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. মহরম আলী মেয়ে। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় মুদির দোকানদার লিয়াকত আলী জানান, ঊর্মী শিখা প্রতিদিন বনানী মোড় এক বাসায় দর্জির কাজ শিখতে আসে। প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে হাঁটতে আসছিলেন তিনি। তখন উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা এক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ঊর্মী শিখাকে চাপা দেয়। এতে ঊর্মী শিখা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঊর্মী শিখাকে মৃত ঘোষণা করেন। এসময় অটোরিকশায় থাকায় আরও দু'জন যাত্রী আহত হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo