ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয় স্বজন সহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদের কে চাকুরিতে নিয়োগ দেয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার মিশন মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপন সহ বক্তারা বলেন,চলতি বছরের মার্চ মাসে স্বজন প্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তি ও আওয়ামীলীগের লোকদেরকে জর্জকোটের অফিস সহায়ক ও জারীকারক সহ ২৪টি পদে নিয়োগ দেয়া হয়। অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান ।
এ সময় আরো বক্তব্য রাখেন,সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক,আফজাল হোসেন,অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সহ অন্যান্যরা।এ অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

মন্তব্য (০)