• সমগ্র বাংলা

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যয়সায়ীদের স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা। 

রবিবার (৪মে) সকাল ১১টায়, ২শতাধিক ব্যবসায়ী র‍্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও মো. তুহিন হোসেন কার্যালয়ে উপস্থিত না থাকায়, অফিস সহকারী মো. নাজমুল হাসানের নিকট আবেদন জমা দেন। এরপর ব্যবসায়ীরা পদযাত্রা করে থানায় পৌঁছে আবেদনপত্র জমা দেন। 

রোমান মডেল মেডিক্যাল হলের মালিক রোমান খান জানান,  দোকানে ঢুকে গত শুক্রবার বিকালে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সূতী পটলপাড়া গ্রামের আ. করিমের ছেলে মো. শাওন (২২) দা নিয়ে তার উপর হামলা চালায়। এসময় দোকান কর্মচারী মো. হাসান (১৬) বাঁধা দিলে, হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সূতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী পুরনো বাজারে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। ইদানিং বাজারে বিভিন্ন সময় বহিরাগত বখাটে/কিশোর গ্যাং বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে। আমাদের পক্ষে এর প্রতিকার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানাই।

সূতী বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে, এ কারনেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাতে এসেছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo