• সমগ্র বাংলা

চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (৪ মে) দুপুর ১২টায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

জানা গেছে, বেশকিছুদিন ধরে এলজিইডির অধীনে চাটমোহরের তেনাপির বটতলা (তেনাচিরা) এলাকা থেকে কাটাখালি বাজার পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ শুরু হয়।

শুরু থেকেই নানা অনিয়মের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ।

অতিসম্প্রতি রাস্তা নির্মাণ কাজের জন্য নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে পোড়া মাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। বার বার প্রতিবাদ জানানোর পরেও কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার মানববন্ধন করেন তারা। অতিদ্রুত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার বন্ধ করে সিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানান এলাকার লোকজন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন, ফজলুর রহমান, দিরাজুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলীম, নাসির উদ্দিন প্রমুখ।

অভিযোগের ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং এলাকার লোকজনের সাথে কথা বলবো। সেখানে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo