• সমগ্র বাংলা

অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমামের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল রোড জেলা প্রশাসকের ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এবং ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ছিলেন। তিনি জেলা শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম ও পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবর এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মাওলানা আলী আকবরের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo