• সমগ্র বাংলা

রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও বালু ভরাটের প্রতিবাদে জনতার বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও জনতা। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন মুশরি (চোরাব) এলাকায় বরাটকৃত জমি সংলগ্ন সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে এলাকাবাসী।

জমি মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন মুশরি মৌজায় এস এ ১০ নং দাগ যাহার আরএস ২৫ নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে খারিজ করত সরকারের জমাবাগ খাজনাদি পরিশোধ করিয়া এ যাবত কালে বোগ দখলে আছি।

ইউসুফ নামের জৈনক ব্যাক্তি আরএস ২৬ নং দাগে সম্পত্তি ক্রয় করে আমাদের ভোগদখলীয় ২৫ নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসীবাহিনী দিয়ে জোর পূর্বক বালু দিয়ে ভরাট করছে।

আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালআদালতে একটি পিটিশন মামলা দেয়া হয়েছে। যাহার পেক্ষিতে অত্র জমিতে ১৪৫ ধারা জারি করা হয়। কিন্তু ইউসুফ বাহিনি আইনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে বালিভরাট কাজ অব্যাহত রেখেছে।

সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, টানমুশরি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, বাচ্চু ভূইয়া, হাসেন আলী, রিতা রানী সরকার, শিমুল প্রমুখ।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এই বিষয়ে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন।

আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নোটিশ দেয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমানে প্রয়োজনিয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য (৩)





image
image
image
image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo