• সমগ্র বাংলা

ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে ই.সি.জি মেশিন দিলেন এমপি মান্নান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালটিতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

​রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সদস্যের পক্ষ থেকে তার পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের হাতে এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

​ইসিজি মেশিন হস্তান্তরের পর খাইরুল ইসলাম সজিব হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে ডা. সুমাইয়া ইয়াকুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের ক্ষতিগ্রস্ত বা জীর্ণ অংশগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

​পরিদর্শনকালে তিনি সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তারা সঠিক সময়ে মানসম্মত চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

এসময় খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এমপি মহোদয়ের অন্যতম অগ্রাধিকার। ইসিজি মেশিনের অভাবে হৃদরোগের প্রাথমিক পরীক্ষা করতে রোগীদের যেন বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

​হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক এই ইসিজি মেশিনটি সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo