• সমগ্র বাংলা

আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সবুজ আলুর গাছ ও মাটির নিচে ভরপুর ফলন দেখে খুশি কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নত জাতের বীজ, সঠিক সময়ে সার প্রয়োগ এবং পর্যাপ্ত সেচ ব্যবস্থার ফলে ফলন ভালো হয়েছে। অনেক কৃষক আশা করছেন, বাজারে ন্যায্য দাম পেলে তারা আর্থিকভাবে লাভবান হবেন।

জেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম  জানান, আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই তুলনামূলক কম হয়েছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

 তিনি আরও বলেন,ঠাকুরগাঁও জেলায় গত বছরে ৩২ হাজার ৬৪১ হেক্টার জমিতে আলু চাষ হয়েছে। এবছরে ২৮ হাজর ২৮৫ হেক্টার জমিতে আলু চাষ করা হয়েছে।  এখন পর্যন্ত আলু কলেস্টোর অনেক আছে তাই এবছরে ৪ হেক্টার জমিতে আলু কম লাগিয়েছে।

 আলুর এই বাম্পার ফলনে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বাজারে সরবরাহ বাড়ায় আলুর দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 এতে ভোক্তারাও উপকৃত হবেন। তবে কৃষকরা সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য পর্যাপ্ত হিমাগার সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন

মন্তব্য (০)





image

উলিপুর থানার ওসিকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ ‎

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ...

image

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধু কানিজ ফাতেম...

image

ঈদের ভিড়ে পকেটমার, ভাইরাল ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

নীলফামারী প্রতিনিধি :ঈদ সামনে। নতুন জামা, পরিবারের হাসি আর ক...

image

বরুড়ায় ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে গ্রাহক সম্মানে ইফতার মাহফিল

কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বরু...

image

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ...

  • company_logo