• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার (৩৫) কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানার একটি মাদক মামলায় মিঠুন সরকারের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড হয়। মামলাটি ২০১৬ সালের (মামলা নং-০২)। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুপুরে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিঠুন সরকারকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত দুজনকেই রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo