• সমগ্র বাংলা

ঈদের ভিড়ে পকেটমার, ভাইরাল ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি :ঈদ সামনে। নতুন জামা, পরিবারের হাসি আর কেনাকাটার ব্যস্ততায় মুখর হয়ে ওঠে দেশের বিভিন্ন মার্কেট। কিন্তু সেই আনন্দের ভিড়েই কখনো কখনো ওত পেতে থাকে অপরাধীরা। পঞ্চগড়ে এমনই এক ঘটনার শিকার হন এক মধ্যবয়স্ক ব্যক্তি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠার পর অবশেষে গ্রেফতার হয়েছে সেই আলোচিত পকেটমার।

গত ১১ মার্চ পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে পরিবারের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যান মো. হবিবর রহমান। একটি দোকানে কাপড় দেখার সময় অজান্তেই তার পাঞ্জাবির পকেটে থাকা ১৩ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয় এক পকেটমার। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে হতভম্ব হয়ে যান তিনি। মুহূর্তেই পরিবারের ঈদের আনন্দ পরিণত হয় বিষাদে।
ঘটনাটি স্থানীয় এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিষয়টি গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালায় তারা।
অবশেষে রোববার (১৫ মার্চ) বিকেলে র‍্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত মো. আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে সাত হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে সাধারণত জনাকীর্ণ মার্কেট বা শপিংমলে ঢুকে পড়ে। মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, ঠিক তখনই নিপুণ কৌশলে পকেট থেকে মোবাইল ফোন, মানিব্যাগ বা নগদ অর্থ সরিয়ে নেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে মার্কেট ও জনসমাগমপূর্ণ এলাকায় অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। তাই সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি জোরদার করেছে।

র‍্যাব জানিয়েছে, জনসাধারণ যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেজন্য সারাদেশে বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পঞ্চগড়ের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে, উৎসবের আনন্দের মাঝেও সচেতন থাকা জরুরি। কারণ ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা সুযোগের অপেক্ষায়ই থাকে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo