• রাজনীতি

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের দিনেই বোয়ালখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের দিন বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ধরনের একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবার) সকালে ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

মিছিলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২০ অক্টোবর ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।’

মন্তব্য (০)





image

বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ছিঁড়ে খাবে আ. ল...

১

নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ...

image

নিরীহ আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়: এনায়েতুল্লাহ আব্বাসী

২

নিউজ ডেস্কঃ বিচার করতে গিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্ম...

image

‘মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে, ইশরাকের যা করা দরকার ছিল,...

৩

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশর...

image

‎গোলাম পরওয়ায়ের প্রশ্ন— এখনই মন্ত্রীদের বিদায় হওয়া লাগছে,...

৪

নিউজ ডেস্কঃ সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ...

image

অতিথি তালিকায় নাম না থাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে ...

৫

নিউজ ডেস্কঃ  জুলাই শহীদদের স্মরণে ‌‘জুল...

  • company_logo