ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রে বলা হয়, ‘সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।’
এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ ফৌজদারি অপরাধ ঢাকতেই ইশরাক হোসেনকে পদত্যাগে...
নিউজ ডেস্কঃ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অং...
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়ি...
নিউজ ডেস্কঃ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্...
নিউজ ডেস্ক : মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমা...

মন্তব্য (০)