• রাজনীতি

‎আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। পদত্যাগের ঘোষণায় তিনি জানান, তাকে টার্গেট করা হয়েছিল এবং দলকে বিব্রত করতে চান না বলেই পদ থেকে অব্যাহতি নেন।

‎সোমবার (১৯ অক্টোবর)  দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের  ঘোষণা দেন তিনি।
‎
‎এসময় ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
‎
‎ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
‎
‎গণমাধ্যমের সমালোচনা করে ইশরাক বলেন, দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে। দল ও বিব্রত হয়েছে।
‎
‎এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং সেখানেই ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন।

মন্তব্য (০)





image

‎গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

১

নিউজ ডেস্কঃ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্...

image

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

২

নিউজ ডেস্ক : মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমা...

image

রাতভর নাটকীয়তার পর সকালে পদত্যাগের ঘোষণা ইশরাকের

৩

নিউজ ডেস্ক : মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার...

image

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত...

৪

নিউজ ডেস্ক : সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আম...

image

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদু...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্র...

  • company_logo